বিজ্ঞাপন
আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপিনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মমিনুল ইসলাম জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন মাছেম মোল্লা। এ সময় ঘাতক ট্রলিটি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রলিটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...