Logo Logo

নেত্রকোণায় ১৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


Splash Image

নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে ১৫০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই সাফল্য পায় অধিদপ্তর।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম শম্ভুগঞ্জ এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন একটি বাস থামিয়ে তল্লাশি শুরু করলে সেখান থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে ইয়াবার পাশাপাশি মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করে আভিযানিক দলটি।

গ্রেপ্তারকৃতরা হলেন—বারহাট্টা উপজেলার বরহাটি গ্রামের মৃত জজ মিয়ার ছেলে রুহল আমিন (৩৫), পূর্বধলা উপজেলার মানিকদী গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে মোঃ খোরশেদ আলম ওরফে আলম (৩২) এবং গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ এলাকার মোঃ শাহজাহানের ছেলে অলিউল্লাহ (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল-আমিন বাদী হয়ে রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার পর গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এই ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...