বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান। অনুষ্ঠানের শুরুতে তিনি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় কমিটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের অধীনে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ মামুনুর রহমান।
এছাড়া সভায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাসসহ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) এবং গণপূর্ত, এলজিইডি, সওজ ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান ও কমিটির অন্যান্য সদস্যগণ নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...