ইসি আনোয়ারুল ইসলাম সরকার। ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কমিশনের এই অবস্থানের কথা ব্যক্ত করেন।
নির্বাচনের ফলাফল ও গেজেট প্রকাশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গেজেট প্রকাশে কমিশন কোনো ধরনের তড়িঘড়ি করেনি। বরং প্রচলিত আইনের যাবতীয় বিধান মেনেই সঠিক সময়ে গেজেট প্রকাশ করা হয়েছে। ১১ দলীয় জোটের পক্ষ থেকে ফলাফল ঘোষণার যে পুনর্বিবেচনার দাবি তোলা হয়েছে, তাকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন তিনি। তবে কোনো প্রার্থীর অভিযোগ থাকলে আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচন কমিশনার দাবি করেন, একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কমিশন পুরোপুরি সফল হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে দেশবাসীর প্রত্যাশার চেয়েও বেশি অর্জন সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।
এদিকে গেজেট প্রকাশ হলেও শেরপুর-৩ আসনের বিষয়ে কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানান ইসি আনোয়ারুল ইসলাম সরকার। এই আসনের বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে বলে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...