বিজ্ঞাপন
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া উপজেলা সদরের কাজী মন্টু ফিলিং স্টেশনের পাশের মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, "আমি নিজে অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। রাজনৈতিক ক্ষমতা চিরস্থায়ী নয়; ইতিহাস সাক্ষী, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরেও মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়। তাই ক্ষমতার অপব্যবহার থেকে আপনাদের দূরে থাকতে হবে।"
এস এম জিলানী আরও বলেন, "১২ তারিখের আগে আমি একটি দলের প্রার্থী ছিলাম, কিন্তু এখন আমি কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার সকল জনগণের এমপি। আমার কাছে এখন দল-মত নির্বিশেষে সবাই সমান এবং সবাই সমান সুযোগ-সুবিধা পাবে।"
অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ দাড়িয়া ও সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে উনশিয়া ভট্টের বাগানে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন এস এম জিলানী। সেখানে তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এখানকার মানুষ যেভাবে আমাকে ভোট দিয়ে আস্থা ও বিশ্বাস করেছেন, আমি যেন সেই আস্থার মর্যাদা রক্ষা করতে পারি। আপনাদের শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।"
ওই অনুষ্ঠানে রজকিনী কর্মকার নামে এক বৃদ্ধা তাঁর বাড়িতে প্রবেশের রাস্তা করে দেওয়ার দাবি জানালে এস এম জিলানী আবেগপূর্ণ কণ্ঠে বলেন, "আমি আপনার রাস্তা করে দেব 'মা', এটা আমার দায়িত্ব।" তাঁর এই তাৎক্ষণিক আশ্বাসে উপস্থিত জনতা করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...