Logo Logo

ফরিদপুরে পালিত হচ্ছে শিব চতুর্দশী উৎসব


Splash Image

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শিব চতুর্দশী ফরিদপুরে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। ভগবান শিবের সন্তুষ্টি অর্জন ও আশীর্বাদ লাভের আশায় জেলার বিভিন্ন প্রান্তের শত শত ভক্ত এই পূজা-অচনায় অংশগ্রহণ করছেন।


বিজ্ঞাপন


শিব চতুর্দশী উপলক্ষে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল থেকেই ফরিদপুর শহরের বিভিন্ন মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ—সব বয়সী ভক্তরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে শিবের ব্রত পালন করছেন। ভক্তরা মন্দিরে মন্দিরে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন এবং ভক্তিভরে শিবলিঙ্গে দুধ ও জল ঢেলে পূজা সম্পন্ন করছেন।

উৎসবের আমেজ ছড়িয়ে দিতে শহরের মন্দিরগুলোকে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। আলোকোজ্জ্বল মন্দির প্রাঙ্গণগুলোতে সৃষ্টি হয়েছে এক আধ্যাত্মিক পরিবেশ। ভক্তদের আগমন ও পূজার আনুষ্ঠানিকতায় উৎসবের আনন্দ কয়েকগুণ বেড়ে গেছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ফরিদপুরের বিভিন্ন মন্দিরে শিব চতুর্দশী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা, ভজন কীর্তন এবং পূজা-অর্চনার কার্যক্রম অব্যাহত রয়েছে। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে মন্দির কমিটিগুলোর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও তদারকি করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...