বিজ্ঞাপন
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে নগরকান্দা থানাধীন ডাঙ্গী ইউনিয়নের জোয়ারকান্দি গ্রামে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলটি ওই এলাকার ফয়সাল মাতুব্বরের বাড়ির সামনে। ফরিদপুরগামী ‘চাকলাদার পরিবহন’ (ঢাকা মেট্রো-ব ১৫-২২০৫) নামের বাসটি একটি গাড়ি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ভবুকদিয়া-পুকুরিয়াগামী একটি ইজিবাইকের মুখোমুখি পড়ে যায়। এসময় ইজিবাইকটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ডান পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের যাত্রীদের উদ্ধারে অংশ নেন। পরে খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস, নগরকান্দা থানার এসআই সনাতন এবং ভাঙ্গা হাইওয়ে থানার এটিএসআই বিল্লাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে, দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
পুলিশ কর্মকর্তাদের মতে, ফরিদপুর থেকে ভাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থানে রাস্তা ভাঙা ও খানাখন্দ থাকায় প্রায়ই এ ধরনের ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। মহাসড়কের দ্রুত সংস্কার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় চালক ও সাধারণ যাত্রীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...