বিজ্ঞাপন
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে এবং পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তার সহযোগিতায় এই ‘কম্বিং অপারেশন’ পরিচালিত হয়।
অভিযানটি কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুর রহমান ও এএসআই নূরুল ইসলামের নেতৃত্বে পাথরঘাটা থানাধীন বিষখালী নদীর ফুলঝুরি, কাটাখালি, কালমেঘা, গুলিশাখালী ও বাইনচটকি এলাকায় চালানো হয়। এসময় জাটকা নিধনে ব্যবহৃত প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৪টি বেহুন্দি জাল উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রমতে, জব্দকৃত কারেন্ট জালের বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা এবং বেহুন্দি জালের মূল্য প্রায় ৪ লাখ টাকা।
অভিযান চলাকালীন কোনো মৎস্যজীবীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার মৌখিক নির্দেশনায় উদ্ধারকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে এই ঝটিকা অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) আবু জিয়াদ ফখরুল আলম খান বলেন, জাটকা নিধন বন্ধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে নৌ-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিষখালী নদীসহ উপকূলীয় নদ-নদীতে অবৈধ কারেন্ট ও বেহুন্দি জালের ব্যবহার আইনবিরোধী এবং এটি মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি।
তিনি আরও জানান, আজকের অভিযানে ১০ লাখ টাকা মূল্যের জাল ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে জাটকা ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। প্রাকৃতিক সম্পদ রক্ষায় তিনি সকল জেলে ও সংশ্লিষ্টদের আইন মেনে চলার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...