Logo Logo

বাকেরগঞ্জের কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


Splash Image

বাকেরগঞ্জের কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ গারুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কাইউম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন গারুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম খান, বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন গারুরিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম মৃর্ধা, সাংগঠনিক সম্পাদক ফরিদুজ্জামান খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান শাওন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সরোয়ার হোসেন চৌধুরী।

দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। শেষ দিনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মনোজ্ঞ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...