বিজ্ঞাপন
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন— ঝিনাইদহ সদর উপজেলার ১২ নম্বর দোগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কালীচরণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মন্টু, একই ইউনিয়নের সাবেক সভাপতি ওলিয়ার রহমান মাস্টার এবং সাধুহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিয়ার বিশ্বাস।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমের নির্দেশে এই চার নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংগঠনবিরোধী সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ায় এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু গণমাধ্যমকে জানান, বহিষ্কৃতরা দলীয় নেতৃত্বের নির্দেশনা অমান্য করেছেন। তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনী কার্যক্রমে জামায়াত প্রার্থীর পক্ষে প্রত্যক্ষভাবে কাজ করেছেন। এমন শৃঙ্খলাহীন আচরণ দলের জন্য ক্ষতিকর বিধায় তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলের স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, এই কঠোর পদক্ষেপের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলীয় শৃঙ্খলা আরও মজবুত হবে। কোনো ধরনের সংগঠনবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও দলীয় সূত্র থেকে জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...