বিজ্ঞাপন
এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করেন।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের এই প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও জহিরুল ইসলাম মুসা। সাক্ষাৎকালে তারা জাতীয় সংহতি ও জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করে সনদে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ২৫টি রাজনৈতিক দলের নেতারা একত্রিত হয়ে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার জাতীয় নাগরিক পার্টিও এই জাতীয় ঐক্যের দলিলে যুক্ত হলো।
সংশ্লিষ্টদের মতে, জাতীয় নাগরিক পার্টির এই অংশগ্রহণ জুলাই বিপ্লবের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে আরও সুসংহত করবে। প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি ও সংস্কার কার্যক্রম নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করেন বলে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...