বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে শপথবাক্য পাঠ করেন। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শপথগ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-সহ দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান সিইসি। শপথ পাঠ শেষে নবনির্বাচিত এমপিরা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য, স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য দল থেকে নির্বাচিত প্রতিনিধিদেরও পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করানোর কথা রয়েছে বলে জানা গেছে।
সবশেষে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করানো হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পূর্বশর্ত হিসেবে এই শপথগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...