Logo Logo

তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন নুরুল হক নুর


Splash Image

নতুন সরকারের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গণঅধিকার পরিষদের এই শীর্ষ নেতা নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নুরুল হক নুর তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আলহামদুলিল্লাহ, তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছি। আমাকে শপথ গ্রহণের জন্য কল করা হয়েছে। এই সুযোগ প্রদানের জন্য প্রধানমন্ত্রী মনোনীত তারেক রহমান এবং বিএনপিকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানিয়েছেন, নুরকে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনের প্রথা ভেঙে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অথবা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন নুরুল হক নুর। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পটুয়াখালী-৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

নতুন এই মন্ত্রিসভায় অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নুরের মতো তরুণ ও জনপ্রিয় মুখের অন্তর্ভুক্তি রাজনৈতিক মহলে বেশ ইতিবাচকভাবে দেখা হচ্ছে। বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়ার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের অংশ হতে যাচ্ছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...