বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান।
সংসদ ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এই রাজকীয় অনুষ্ঠানে শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে গোপনীয়তার শপথ নেন তারেক রহমান। শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের দুটি নথিতে স্বাক্ষর করেন।
প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর পর্যায়ক্রমে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি তাঁদের প্রত্যেককে শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন করল বিএনপি।
দেশের সংসদীয় ইতিহাসে সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের রীতি থাকলেও, এবার বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী ভিন্নধর্মী এই আয়োজনটি করা হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জনসম্পৃক্ততার বার্তা দিতেই এই উন্মুক্ত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে আজ সকালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ গ্রহণ শেষ হওয়ার পর এখন সবার নজর দপ্তর বণ্টনের দিকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বিকেলেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
বিকেল থেকেই নতুন সরকারকে অভিনন্দন জানাতে সারা দেশের মানুষের মধ্যে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...