বিজ্ঞাপন
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের মাইজদী টাউন হল মোড় এলাকায় এই ঘটনা ঘটে। তবে প্রশাসন জানিয়েছে, ঘটনার কিছু সময়ের মধ্যেই ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের পূর্বমুহূর্তে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এই কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছিল। এরপর থেকে দীর্ঘ সময় ধরে কার্যালয়টির প্রধান ফটক তালাবদ্ধ অবস্থায় ছিল। বুধবার সকালে হঠাৎ করেই যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী সেখানে জড়ো হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপস্থিত নেতাকর্মীরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং প্রধান ফটকে ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি নতুন ব্যানার টাঙিয়ে দেন। এ সময় তারা দলীয় স্লোগান দিতে থাকেন। আকস্মিক এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ভোরের দিকে কিছু লোক সেখানে এসে ব্যানার টাঙিয়েছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পরপরই পদক্ষেপ নেওয়া হয় এবং কিছুক্ষণের মধ্যেই ব্যানারটি সরিয়ে ফেলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...