বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই উৎসবমুখর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের ১নং প্রশাসনিক ভবনের নিচতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় কেক কেটে আনুষ্ঠানিকভাবে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্লাবের মডারেটর ড. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান সভাপতি মেহেদী আরেফিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সংগঠনভিত্তিক কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। বিইউসিসি-এর ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করে তিনি ভবিষ্যতে আরও গঠনমূলক কার্যক্রমের প্রত্যাশা ব্যক্ত করেন।
ক্লাব মডারেটর ড. সাখাওয়াত হোসেন নবীন সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মেহেদী আরেফিন বলেন, ২০১৬ সালে কিছু স্বপ্নদ্রষ্টা শিক্ষার্থীর হাত ধরে যাত্রা শুরু করা এই সংগঠন আজ সফলভাবে এক দশক পূর্ণ করেছে। এই দীর্ঘ পথচলায় উপদেষ্টামণ্ডলী, অ্যালামনাই ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় বিইউসিসি একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আগামীতে শিক্ষার্থীদের জব রেডিনেস তৈরিতে ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত করার অঙ্গীকার করেন তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...