Logo Logo

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


Splash Image

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


আজ সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর এই ভাষণটি সম্প্রচারিত হবে। দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওসহ সকল সম্প্রচার মাধ্যমকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সৌজন্যে এই ভাষণটি সরাসরি সম্প্রচারের অনুরোধ জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণের একই দিনে বিকেলেই নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর আজকের এই ভাষণে দেশের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা থাকবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...