বিজ্ঞাপন
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সৈকতের উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
সকালে সৈকতের তীরে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, জোয়ারের পানিতে মরদেহগুলো ভেসে তীরে এসেছিল।
পুলিশের দেওয়া তথ্যমতে, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না। অন্যদিকে, মৃত তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। এই রহস্যজনক মৃত্যুর ঘটনা স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। বর্তমানে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এটি কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ দুটি বর্তমানে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...