Logo Logo

পিরোজপুরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের র‍্যালি


Splash Image

পিরোজপুরে ‘আহলান সাহলান মাহে রমজান’ স্লোগানকে সামনে রেখে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে জেলা শহরের বিভিন্ন সড়কে এই বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সিও অফিস মোড় এলাকা থেকে শুরু হয়। এরপর জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামায়াতের নিজস্ব কার্যালয়ে গিয়ে একটি সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

র‍্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, অধ্যাপক আব্দুল হালিম এবং পৌর আমীর মাওলানা ইসহাক আলী খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা পবিত্র রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তারা রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। বিশেষ করে রোজার সম্মানার্থে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়। একইসঙ্গে সংযম ও ত্যাগের এই মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানান নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...