বিজ্ঞাপন
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালী থানাধীন পশ্চিম খাবাসপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাদিয়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিয়া আফরিন পশ্চিম খাবাসপুর এলাকায় আফরোজা নামে এক নারীর বাসায় ভাড়াটিয়া হিসেবে একাকী বসবাস করতেন। বুধবার দুপুর ২টার পর থেকে তিনি বাসায় একাই ছিলেন। সন্ধ্যার পর তার ভাই ও বোন বারবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এতে সন্দেহ হলে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে তার ভাই আশরাফ সরণ ওই বাসায় গিয়ে দরজায় নক করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় রাত পৌনে ৮টার দিকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাদিয়া আফরিনের ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়।
খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। হাসপাতালের একজন দক্ষ কর্মীর এমন অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...