বিজ্ঞাপন
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত অপরূপা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামের বাবলু মন্ডলের কন্যা। সে স্থানীয় আব্দুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় অপরূপা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়। ফলে সে নিয়ম অনুযায়ী দশম শ্রেণিতে ভর্তি হতে পারছিল না। এই বিষয়টিকে কেন্দ্র করে বুধবার সকাল ১১টার দিকে মা-বাবার সঙ্গে তার কথা কাটাকাটি ও মান-অভিমান হয়। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে ঘরে থাকা চাষাবাদের রাসায়নিক সার ও কীটনাশক পান করে সে আত্মহত্যার চেষ্টা করে।
গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু ঘটে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামান্য পরীক্ষার ফলের কারণে একটি সম্ভাবনাময় প্রাণের এমন অকাল বিদায়ে সহপাঠী ও এলাকাবাসীর মাঝে বিষণ্ণতা বিরাজ করছে।
পুলিশ এই ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...