Logo Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ


Splash Image

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে তার নিজ দপ্তরে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন। সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।


বিজ্ঞাপন


এদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সশস্ত্র বাহিনীর প্রধানগণ। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলামও সেখানে অবস্থান করছিলেন।

সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী প্রশাসনিক কাজে অত্যন্ত ব্যস্ত সময় পার করেন। সাধারণ মানুষের কল্যাণে 'ফ্যামিলি কার্ড স্কিম' চালু করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে তিনি আন্তঃমন্ত্রণালয় বৈঠক পরিচালনা করেন। তৃণমূল পর্যায়ে এই সেবা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সচিবালয় সূত্র জানিয়েছে, দুপুর ২টায় প্রধানমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকে পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর বিশাল কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এ ছাড়া দেশের নদী, খাল ও অন্যান্য জলাশয় খনন ও পুনঃখননের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার কথা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...