বিজ্ঞাপন
আহত ইয়ার আলী বেনাপোল পোর্ট থানাধীন গয়রা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে তিনি সাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে ধলদা এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে লাউতরা পৌঁছালে পেছন থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের সহযোগিতায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত যুবকের অবস্থা এখন স্থিতিশীল এবং শঙ্কামুক্ত। তবে প্রাথমিক চিকিৎসা চলছে।
এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এলাকাবাসী হিট অ্যান্ড রান দুর্ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...