Logo Logo

বিলাইছড়িতে বিষপানে এক নারীর মৃত্যু


Splash Image

রাঙামাটির বিলাইছড়িতে বিষপানে নাজম বালা চাকমা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নলছড়ি গ্রামের বাইক্কা চাকমার স্ত্রী।


বিজ্ঞাপন


হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে ওই নারী বিষপান করলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।

জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ফেব্রুয়ারি সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসারুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কীটনাশক পানের খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, মৃত্যুর খবর পাওয়ার পর সুরতহালের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...