Logo Logo

জামালগঞ্জে ৬৪টি অসহায় পরিবারে রমজান ফুড প্যাক বিতরণ করল হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট


Splash Image

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে 'রমাদান ফুড প্যাক' বিতরণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ২টায় জামালগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশন হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৬৪টি দরিদ্র পরিবারের হাতে রমজানের বিশেষ খাদ্য উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আলতাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন-এর উপজেলা সুপারভাইজার হাফিজ মাওলানা হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা। মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখতে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট জামালগঞ্জ নিয়মিতভাবে বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এই সেবামূলক ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত অতিথিদের মধ্যে আরও ছিলেন জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদের খতিব হাফিজ মাওলানা মুফতী মোহাম্মদ বিন ফরিদ মুসা, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা হাফিজুর রহমান এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাছরুফ আহমদসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রমজানের আগে উপহার হিসেবে ফুড প্যাক পেয়ে উপকারভোগী পরিবারগুলো ট্রাস্টের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাজের বিত্তবানদের এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসার এবং এই কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা জানান তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...