Logo Logo

বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৪ চিকিৎসক এর যোগদান


Splash Image

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৪ চিকিৎসক যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে অফিস চলাকালীন সময়ে এই নতুন ৪ চিকিৎসক যোগদান করেন।


বিজ্ঞাপন


চিকিৎসকরা হলেন, চট্টগ্রাম জেলার ডা. মোঃ ওমর ফারুক, রাজশাহী জেলার ডা. ইমানুর রহমান, রাঙ্গামাটি জেলার কনিষ্ক চাকমা ও মুন্সিগঞ্জ জেলার সাবরিনা হোসেন চৈতী।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত তাদেরকে ফুল দিয়ে বরণ করেন।

ডা. সুরজিত দত্ত বলেন, নতুন ৪ চিকিৎসক যোগদানের ফলে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার কিছু গতি আসলেও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য জনবল না থাকায় সঠিকভাবে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হয়না। তারপরও চিকিৎসকের কিছুটা শূন্যতা পূরণের মাধ্যমে উপজেলার মানুষ কিছুটা হলেও উপকৃত হবে । তিনি এইজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৪৮তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারী কর্মকমিশনের সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে তাদেরকে পদায়ন করা হয়।

প্রসঙ্গত, বর্তমানে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে মাত্র ৩ জন মেডিকেল অফিসার রয়েছে। এবং এই ৪ জনসহ মোট ৭ জন হলো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...