Logo Logo

ফরিদপুরে ট্রলের নামে চাঁদাবাজি কঠোর হুশিয়ারী দিল বিএনপি


Splash Image

ফরিদপুরের নগরকান্দা পৌর এলাকায় সড়কের টোল আদায়ের নামে পুনরায় চাঁদাবাজির চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে এর বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।


বিজ্ঞাপন


তারা স্পষ্ট জানিয়েছেন, সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে কোনো ধরনের ইজারা বা টোল আদায় বরদাশত করা হবে না।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা জনস্বার্থবিরোধী এই উদ্যোগের তীব্র প্রতিবাদ জানান।

নগরকান্দা উপজেলা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন:

“ইজারার নামে কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হবে না। বিগত সরকারের আমলে টোল ও ইজারার নামে সড়কে সাধারণ মানুষকে ব্যাপক হয়রানি করা হয়েছে। বিশেষ করে অটোচালক ও ভ্যানচালকদের কাছ থেকেও জোরপূর্বক টাকা আদায় করা হতো, যা ছিল অত্যন্ত অমানবিক।”

তিনি আরও উল্লেখ করেন যে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় এসব টোল আদায় বন্ধ করা হয়েছিল। তবে এ বছর পুনরায় ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

একই বিষয়ে প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ বলেন:“ফরিদপুর-২ আসনের কৃতি সন্তান ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষ থেকেও টোলের নামে চাঁদাবাজি বন্ধ রাখার কঠোর নির্দেশনা রয়েছে। জনস্বার্থ পরিপন্থী কোনো দরপত্র প্রকাশ করা হলে আমরা তা রাজপথে প্রতিহত করব।”

এ বিষয়ে নগরকান্দা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরাজ শারবীন বলেন:

“বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। পৌরসভা প্রশাসকের সঙ্গে আলোচনা করে জনস্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, টোলের নামে অতীতে বিভিন্ন সময়ে নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের ঘটনা ঘটেছে। তাই পুনরায় এমন উদ্যোগ বন্ধ করে একটি জনবান্ধব ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...