বিজ্ঞাপন
শুক্রবার সকালে উপজেলার চালাকচর ইউনিয়নের হাবিজপুর এলাকায় অবস্থিত মন্ত্রীর নিজ বাড়ি ‘সোনিয়া মঞ্জিল’ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে স্বাগত বক্তব্যে মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল তাকে সংসদ সদস্য নির্বাচিত করায় মনোহরদী-বেলাবোবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, নরসিংদী জেলা পল্লী চিকিৎসক সমিতি, মনোহরদী উপজেলা প্রেসক্লাব, দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...