Logo Logo

পাইকগাছায় স ম ইউসুফ আলী সড়ক সংস্কার করলেন অ্যাড. রাশনা শারমিন আঁখি


Splash Image

পাইকগাছা পৌরসভার বাতিখালী ৬ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা অ্যাড. স ম ইউসুফ আলী সড়কের একটি নাজুক অংশ ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করেছেন অ্যাড. রাশনা শারমিন আঁখি। উপজেলা মডেল মসজিদের সামনে দীর্ঘদিন ধরে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার কারণে সড়কটি দিয়ে চলাচলে মুসল্লি ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির বেহাল অবস্থার কারণে বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল আরও কষ্টকর হয়ে ওঠে। পথচারীদের ভোগান্তি লাঘবে গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারের কাজ শুরু করেন অ্যাড. রাশনা শারমিন আঁখি। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পাইকগাছা পৌরসভার আহ্বায়ক এবং পাইকগাছা আইনজীবী সমিতির লাইব্রেরি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অ্যাড. রাশনা শারমিন আঁখি বলেন, ‘গত বৃষ্টি মৌসুমে রাস্তাটি পানিতে ডুবে যায়। ইটের নিচ থেকে মাটি ও বালি সরে গিয়ে ইটগুলো এলোপাতাড়ি হয়ে পড়ে থাকায় চলাচলে ব্যাপক সমস্যা তৈরি হয়। এ কারণেই ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি সংস্কার করছি।’

এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা আবু সালেহ বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের প্রয়োজন থাকলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বর্ষাকালে কাদা-পানির কারণে ভোগান্তি চরমে পৌঁছাত। সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে।

স্থানীয় আবু সাঈদ বলেন, ‘জনকল্যাণমুখী এ উদ্যোগ প্রশংসনীয়।’ ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে প্রত্যাশা জানান তিনি।

উপজেলা মডেল মসজিদের নিয়মিত মুসল্লি আব্দুর রহিম বলেন, ব্যক্তিগত উদ্যোগে হলেও এ ধরনের কাজ এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...