বিজ্ঞাপন
সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রতিদিন বিকেল থেকে শহরের বিভিন্ন সড়ক, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছেন। প্রতিষ্ঠার পর গত পাঁচ বছর ধরে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ইয়াস। এরই ধারাবাহিকতায় চলতি রমজানেও মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সংগঠনটির সভাপতি আবির হোসেন রানা বলেন, “অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম জানান, সংগঠনের কার্যক্রম কেবল ইফতার বিতরণে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, “বেকার ও অসহায় মানুষদের স্বাবলম্বী করতে আমরা সেলাই মেশিন বিষয়ক প্রশিক্ষণের মতো বাস্তবমুখী প্রকল্প হাতে নিয়েছি। সাইবার সচেতনতা বাড়াতে সাইবার বিষয়ক প্রশিক্ষণও পরিচালনা করছি। পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষে ‘ঈদের রঙিন হাসি’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ঈদ বস্ত্র বিতরণ ও শিশুদের জন্য মেহেদী উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে।”
যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন রানা বলেন, “রমজানের পুরো মাসজুড়ে আমাদের স্বেচ্ছাসেবীরা মাঠে থেকে ইফতার বিতরণ করছেন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা অনুদানের মাধ্যমে সহযোগিতা করছেন। প্রতিটি রোজাদারের ইফতারের জন্য সর্বনিম্ন ৬০ টাকা অনুদান দেওয়া যায়। অনুদান বাড়লে আরও বেশি মানুষের কাছে ইফতার পৌঁছে দেওয়া সম্ভব হবে।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইফতার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ বা সহযোগিতায় আগ্রহীরা বিকাশ ও নগদ নম্বর (০১৭৪০২০৬৪১০)-এ সেন্ড মানির মাধ্যমে অনুদান দিতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৫৯-৫১৭০১৮ নম্বরে অথবা সংগঠনের ফেসবুক পেজে।
রমজানে মানবতার বার্তা ছড়িয়ে দিতে ইয়াসের এ উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টদের আশা, সমাজের বিত্তবানদের আরও সক্রিয় অংশগ্রহণে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি বৃহত্তর পরিসরে পরিচালনা করা সম্ভব হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...