Logo Logo

গোপালগঞ্জে বিনম্র শ্রদ্ধায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


Splash Image

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা পুলিশ। গভীর শ্রদ্ধা ও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসের প্রথম প্রহরে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।


বিজ্ঞাপন


গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জেলা পুলিশের পক্ষে শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ কে এম বাবর এবং গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। তাঁদের উপস্থিতিতে শহিদ মিনার প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন ও অধস্তন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা ১৯৫২ সালের ভাষা শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

একই দিনে প্রেসক্লাব গোপালগঞ্জের পক্ষ থেকেও কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রেসক্লাব নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। দিবসটি উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সংবাদ সংগ্রহে সক্রিয় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...