Logo Logo

নালিতাবাড়ীতে বিনম্র শ্রদ্ধায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


Splash Image

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে নালিতাবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।


বিজ্ঞাপন


উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শহীদ মিনারের বেদিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। এরপর একে একে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাগণ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক দল, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রেসক্লাব নালিতাবাড়ীর সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও সর্বস্তরের জনগণ ব্যানার ও হাতে ফুল নিয়ে সারিবদ্ধভাবে শহীদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সবশেষে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন, সেই সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, একুশের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে শেখায়। শহীদদের এই আত্মত্যাগ চিরকাল বাঙালি জাতির হৃদয়ে অম্লান হয়ে থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...