বিজ্ঞাপন
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে স্থানীয় নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা’, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’সহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পুরো প্রাঙ্গণে দেশাত্মবোধক পরিবেশের সৃষ্টি হয়।
পতাকা উত্তোলন শেষে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়, অধিকার ও স্বাধিকার প্রতিষ্ঠার এক অনন্য অধ্যায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে—যা সমগ্র জাতির গৌরব।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...