বিজ্ঞাপন
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বসুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০-১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। তারা বসুরহাট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করতে সক্ষম হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম জানান, আটক ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে তারা আওয়ামী লীগের সক্রিয় সমর্থক ও কর্মী।
পুলিশ আরও জানিয়েছে, বর্তমানে আটককৃতদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহিদ মিনার ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...