Logo Logo

মহান শহীদ দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি নিবেদন


Splash Image

গভীর শ্রদ্ধা ও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে প্রেসক্লাব গোপালগঞ্জ। একুশের প্রথম প্রহরে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করা হয়।


বিজ্ঞাপন


শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা শহিদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, মহাসচিব শরিফুল ইসলাম এবং দপ্তর সম্পাদক পলাশ শিকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টিভির জেলা প্রতিনিধি জয়ন্ত শেরালী, মাই টিভির আরিফুল হক আরিফ, দেশ টিভির জাবেরুল ইসলাম বাঁধন, প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক ভোরের বাণীর মোঃ শিহাব উদ্দিন, বিজয় টিভির বরকত মোল্লা, দৈনিক জনকণ্ঠের নিতিশ রায়, দেশকাল নিউজের মোঃ আবিদ হাসান মুছা, যুগকথার তানভীর ইসলাম এবং সাংবাদিক হাজী কাবিল মিয়াসহ আরও একাধিক গণমাধ্যমকর্মী।

শ্রদ্ধাঞ্জলি শেষে প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন বলেন, "ভাষা আন্দোলনের চেতনা বাঙালির আত্মপরিচয়ের মূল ভিত্তি। ১৯৫২ সালের ভাষাশহিদদের আত্মত্যাগ আমাদের মাতৃভাষার মর্যাদা নিশ্চিত করেছে। সেই চেতনা ধারণ করেই গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল, সত্যনিষ্ঠ ও জনস্বার্থে কাজ করে যেতে হবে।"

শহিদ মিনার প্রাঙ্গণে এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহিদদের প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...