Logo Logo

সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম

গোপালগঞ্জ স্ক্রাব ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন


Splash Image

গোপালগঞ্জ স্ক্রাব ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।


বিজ্ঞাপন


সভায় উপস্থিত সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোট ও মতামতের ভিত্তিতে শেখ হাফিজুর রহমানকে সভাপতি এবং রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আরও পাঁচজন কার্যকরী সদস্যকে অন্তর্ভুক্ত করে মোট সাত সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি শেখ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে সমিতির সদস্যদের ধন্যবাদ জানান। তাঁরা বলেন, "সমিতির সকল ব্যবসায়ীর নায্য স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। স্ক্রাব ব্যবসার আধুনিকায়ন ও বিদ্যমান সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করাই হবে আমাদের মূল লক্ষ্য।"

সাধারণ সভা শেষে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন যে, নতুন এই শক্তিশালী কমিটির নেতৃত্বে গোপালগঞ্জের স্ক্রাব ব্যবসায় আরও গতিশীলতা ফিরে আসবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...