বিজ্ঞাপন
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদদের স্মরণে এক প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। প্রভাতফেরিতে শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে অংশগ্রহণ করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জাকির হোসেন খোকা ও শিক্ষকবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শিক্ষার্থীরাও পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা এবং ভাষা আন্দোলনের ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...