Logo Logo

শার্শায় জাতীয় সাংবাদিক সংস্থার প্রভাতফেরি ও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন


Splash Image

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বেনাপোলে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহিদদের স্মরণ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা, শার্শা উপজেলা শাখা।


বিজ্ঞাপন


শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি পালনের লক্ষ্যে সকাল ৮টায় জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার পক্ষ থেকে এক বর্ণাঢ্য প্রভাতফেরি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে পৌঁছায়। সেখানে শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করেন সংবাদকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আবুল বাশারের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আঃ জলিলের সঞ্চালনায় সভায় ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে যারা রাজপথে জীবন উৎসর্গ করেছেন, তাঁদের এই ঋণ বাঙালি জাতি চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। আলোচনা সভা শেষে সকল ভাষা শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক নয়ন হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবু, আইন বিষয়ক সম্পাদক শাহ আলম এবং নির্বাহী সদস্য মেহেদী হাসান সোহাগ।

এ সময় অন্যান্যদের মধ্যে ডা. এনামুল কবীর, মামুন হোসেন, জিয়াউর রহমান জিয়া, হাসানুজ্জামান, মেহেদী হাসান, ইব্রাহিম হোসেন, আজগার আলী, আবু সাইদ, মোঃ শওকাত আলী খাঁ, জসিম উদ্দিন, বাদল আলী, জিয়াউর রহমান জুয়েলসহ জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা শাখার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...