বিজ্ঞাপন
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সেঁজুতি বিদ্যানিকেতনের আয়োজনে স্কুল প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে পতাকা উত্তোলন করা হয়।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান প্রিন্সিপাল মুনীরুজ্জামান, সিনিয়র শিক্ষক শান্তি সাহা, শঙ্করী পাঠক, মনি গাঙ্গুলি, শারমিন আক্তার প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে এক মিনিট নিরবতা পালন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন- বাংলা ভাষার দাবিতে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। প্রত্যাশা ও প্রাপ্তির মাপ-জোকে আসে বার বার একুশ। বর্তমানে সারা বিশ্বে এই দিবসটি পালন করা হচ্ছে এটি আমাদের জন্য গর্বের বিষয়।
সেঁজুতি অঙ্গনে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...