Logo Logo

বকশীগঞ্জে মরহুম বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


Splash Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী-কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। তিনি বগারচর ইউনিয়নের আলীর পাড়া গ্রামের বাসিন্দা এবং ৬নং ওয়ার্ডের ইউনিট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন


মরহুম বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী ছিলেন মরহুম মাইজ উদ্দিনের পুত্র। মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর সাহসিকতা ও অবদান এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুকালে তিনি চার সন্তান রেখে গেছেন— গাজী মোঃ মাহাজীদ মিয়া, মোছাঃ মঞ্জু বেগম, মোছাঃ ফারজেনা বেগম ও মোছাঃ রোকসানা বেগম।

জানাজা নামাজে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমকে রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বকশীগঞ্জ উপজেলা কমান্ড এবং সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বকশীগঞ্জ, জামালপুর।

বক্তারা বলেন, মরহুম মমতাজ আলী ছিলেন দেশপ্রেমিক ও নীতিবান একজন বীর সৈনিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...