বিজ্ঞাপন
সালাহউদ্দিন আহমদ জানান, সংসদের এই প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এ ছাড়া বিগত অন্তর্বর্তী সরকারের সময়ের বিভিন্ন অধ্যাদেশসমূহ অধিবেশনে উপস্থাপন করা হবে। রেওয়াজ অনুযায়ী প্রথম অধিবেশনে শোক প্রস্তাবও পেশ করা হবে।
গত ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী এই সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে।
ইতোমধ্যেই সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সংসদ সদস্যরা গত ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি বিজয়ী সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হয়। সংসদীয় আইন অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে অর্থাৎ ১৪ মার্চের মধ্যে রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...