Logo Logo

গোপালগঞ্জে অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের আলোচনা সভা ও দোয়া মাহফিল


Splash Image

গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ‘অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদ, গোপালগঞ্জ’-এর উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষক মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ বেনজীর আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় বীর শহীদদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, একুশের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শেখায় এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মাসুদ আহমদ এবং গোপালগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু। বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় শুদ্ধ ভাষা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

সরকারি নজরুল কলেজ, সাতপাড়-এর ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের আহ্বায়ক গোলাম মোস্তফা (জিএম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ ফরিদ আহমেদ। এ সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল মুকুল।

আলোচনা সভা শেষে মহান ভাষা আন্দোলনে শাহাদাতবরণকারী বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...