Logo Logo

বাংলাদেশ-সৌদি সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর আশাবাদ প্রধানমন্ত্রীর


Splash Image

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং এক নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিজ্ঞাপন


রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এই অভিমত প্রকাশ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান সৌদি রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নতুন সরকারের উন্নয়ন যাত্রায় সৌদি আরবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের ভাতৃপ্রতিম জনগণের প্রতি শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের উন্নয়নে দেশটির দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করেন।

উক্ত সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং জনশক্তি রপ্তানির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...