বিজ্ঞাপন
রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আদাবরের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, “এ ধরনের একটি সংবাদের বিষয়ে আমি অবগত হয়েছি। তাৎক্ষণিকভাবে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।” পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদলের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, “পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন অবশ্যই আসবে।”
এদিনের সভায় আগামী সংসদ অধিবেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী অধিবেশন শুরুর অন্তত ১৫ দিন আগে রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারি করতে হয়। এই প্রক্রিয়াটি বর্তমানে প্রক্রিয়াধীন।”
তিনি আরও জানান, আসন্ন অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে। অধিবেশনের শুরুতে প্রথা মাফিক শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ প্রদানসহ সংসদের নিয়মিত কার্যাবলি পরিচালিত হবে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা সভায় ওঠেনি। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টিও পরবর্তীতে চূড়ান্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...