Logo Logo

শিবপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন ইফতারি বিক্রেতাকে ৭ হাজার টাকা জরিমানা


Splash Image

রবিবার(২২ ফেব্রুয়ারী)দুপুরে নরসিংদী জেলার শিবপুর উপজেলার শিবপুর বাসস্ট্যান্ড বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বিজ্ঞাপন


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান এর নেতৃত্বে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রি এবং সংরক্ষণ করে রাখার অপরাধে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এর বিভিন্ন ধারায় তিনজন ইফতারি/মিষ্টি বিক্রেতাকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃশাহ নেওয়াজ,নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মোবারক হোসেন ও নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা।

এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...