Logo Logo

নকলা'য় অবৈধ ভাবে আসা ৯৮০ বস্তা ইউরিয়া সার জব্দ


Splash Image

শেরপুরে'র নকলায় অবৈধভাবে পাচারকালে বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশন বা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বি.সি.আই.সি) এর ৯৮০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে নকলা উপজেলার উত্তর বাজারে পৃথক দুই স্থানে সৃজন এন্টারপ্রাইজ ও মেসার্স খন্দকার শহীদুল ইসলাম নামের ডিলার পয়েন্ট থেকে গোপন সংবাদের ভিত্তিতে দুই ট্রাকে অবৈধভাবে পাচারকালে ৯৮০ বস্তা সার জব্দ করে উপজেলা কৃষি কর্মকর্তাকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আঃ ওয়াহেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ সার ভর্তি ট্রাক দুটি নকলা থানা পুলিশের সহায়তায় আটকের নির্দেশ দিন।

অভিযুক্ত ডিলাররা বলেন, আমরা সার ক্রয় বাবদ ডিও করেছি, যার প্রেক্ষিতে ঝিনাইগাতী বাফার জোন সার প্রেরণ করেছে, কোথা থেকে প্রেরণ করেছে আমরা জানতাম না।

এ‌ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ বলেন, আশুগঞ্জ যমুনা সার কারখানা থেকে সার ভর্তি ট্রাকদুটি শেরপুর বাফার জোন ঝিনাইগাতী পয়েন্ট নামানোর কথা ছিলো কিন্তু ঝিনাইগাতী বফার জোনের ইনচার্জ এর যোগসাজশে নকলা ডিলার পয়েন্ট সার স্থানান্তরের উদ্দ্যোগ নেয় যা সম্পূর্ণ বেআইনি। যার প্রেক্ষিতে সার ভর্তি ট্রাকদুটি নকলা থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বাফারজোন যেহেতু আমাদের নিয়ন্ত্রণে না, সেহেতু আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারিনা, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি তাদের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উক্ত বিষয়ে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, যান চলাচলে বিগ্নতা রোধে ট্রাকদুটি থানা হেফাজতে আনা হয়েছে। আমরা লিখিত কোন জব্দ আদেশ পাইনি। কৃষি কর্মকর্তার বক্তব্য অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রতিবেদক- মোঃ আরিফুর রহমান, শেরপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...