বিজ্ঞাপন
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবদুল জলিল ওই ওয়ার্ডের মৃত আনার উল্যাহ মুন্সির ছেলে। তিনি চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে।
চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবদুল জলিল বাড়ির পাশে ইরি ধানের চাষ করেছিলেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি ধানখেতে পানি দেওয়ার উদ্দেশ্যে সেচ পাম্প চালু করতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। তবে খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বর্তমানে নিহত আবদুল জলিলের পরিবার ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাঝে গভীর শোক বিরাজ করছে। পুলিশের তদন্ত শেষে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...