Logo Logo

মেক্সিকোতে সেনা অভিযানে শীর্ষ মাদক গ্যাংলিডারসহ ৭ জন নিহত


Splash Image

মেক্সিকোর ইতিহাসে অন্যতম সফল এক সামরিক অভিযানে দেশটির শীর্ষ সন্ত্রাসী ও মাদক পাচারকারী গ্যাং ‘নিউজ জেনারেশন জালিস্কো কার্টেল’ (সিজিএনজি)-এর প্রধান নেমেসিও রুবেন ওসেগুয়েরা কেরভান্তেস নিহত হয়েছেন। ৫৯ বছর বয়সী এই অপরাধী বিশ্বজুড়ে ‘এল মেঞ্চো’ নামেই সমধিক পরিচিত ছিলেন।


বিজ্ঞাপন


গতকাল রোববার জালিস্কো রাজ্যের টাপালপা শহরে মেক্সিকোর সেনাবাহিনীর ন্যাশনাল গার্ড ডিভিশনের স্পেশাল ফোর্স এই বিশেষ অভিযান পরিচালনা করে। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, অভিযান চলাকালে দুর্ধর্ষ সিজিএনজি গ্যাংয়ের সদস্যদের সাথে সেনাসদস্যদের ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই গ্যাংটির ৪ সদস্য নিহত হন।

বন্দুকযুদ্ধে এল মেঞ্চোসহ ৩ জন গুরুতর আহত হলে তাদের হেলিকপ্টার যোগে মেক্সিকো সিটিতে স্থানান্তরের চেষ্টা করা হয়। তবে মাঝ আকাশেই অতিরিক্ত রক্তক্ষরণে এল মেঞ্চোর মৃত্যু ঘটে। অভিযানে সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের ৩ সদস্যও আহত হয়েছেন, যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সাবেক পুলিশ কর্মকর্তা থেকে অপরাধ জগতের ডন হয়ে ওঠা এল মেঞ্চো ছিলেন মেক্সিকোর ত্রাস। একসময় যুক্তরাষ্ট্রে হেরোইন ব্যবসার দায়ে কারাবাস শেষে মেক্সিকোতে ফিরে তিনি পুলিশে যোগ দেন। পরবর্তীতে মাদক সম্রাট ‘নাচো করোনেল’-এর সাথে সখ্যতা গড়ে তুলে ২০০৭ সালে নিজস্ব গ্যাং সিজিএনজি প্রতিষ্ঠা করেন।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর মতে, এল মেঞ্চোর নেতৃত্বাধীন এই কার্টেলটি বর্তমানে মেক্সিকোর সবচেয়ে দুর্ধর্ষ গ্যাং। যুক্তরাষ্ট্রে পাচার হওয়া অধিকাংশ কোকেন, হেরোইন ও মেথাম্ফেটামিনের নেপথ্যে ছিল এই গ্রুপটি। এল মেঞ্চোকে ধরতে যুক্তরাষ্ট্র সরকার ১ কোটি ৫০ লাখ ডলার এবং মেক্সিকো সরকার ৩০ কোটি পেসো পুরস্কার ঘোষণা করেছিল।

নিজের চারপাশে রহস্যময় বলয় তৈরি করে রাখা এই শীর্ষ সন্ত্রাসীর মৃত্যু মেক্সিকোর মাদক বিরোধী যুদ্ধে এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। দশকের পর দশক ধরে ধরাছোঁয়ার বাইরে থাকা এল মেঞ্চোর পতন কার্টেলটির কার্যক্রমে বড় ধরনের ধাক্কা দেবে বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা।

সূত্র : আনাদোলু এজেন্সি, আলজাজিরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...