Logo Logo

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর


Splash Image

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।


বিজ্ঞাপন


আজ সোমবার এক রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাধ্যমে তাকে নতুন পদের এই র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এই বিশেষ অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত থেকে নবনিযুক্ত পিএসও-কে শুভেচ্ছা জানান। আজ থেকেই তিনি তার নতুন দায়িত্ব পালন শুরু করেছেন।

লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্বে আসার আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে সামরিক সচিব ও মহাপরিচালকসহ সেনাবাহিনীর বহু গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী পদে নিয়োজিত ছিলেন। তার এই নতুন নিয়োগ দেশের সশস্ত্র বাহিনীর চেইন অব কমান্ড এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...