Logo Logo

অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে : নতুন চিফ প্রসিকিউটরের কড়া বার্তা


Splash Image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম অপরাধীদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে বলেছেন, যারা প্রকৃত অপরাধী তাদের অবশ্যই প্রাপ্য সাজা ভোগ করতে হবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সেদিকেও কঠোর দৃষ্টি রাখা হবে।


বিজ্ঞাপন


সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, "যারা অন্যায় করেননি, তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনোভাবে হয়রানির শিকার হবেন না। কিন্তু যারা অপরাধী, তাদের জন্য বার্তা স্পষ্ট—আইন অনুযায়ী তাদের সাজা পেতে হবে।"

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী নিজের কর্তব্য পালন করাই হবে তার মূল লক্ষ্য। তিনি তার মেধা, দক্ষতা ও আইনি জ্ঞান দিয়ে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির চেষ্টা করবেন এবং এই কাজে সবার সহযোগিতা কামনা করেন।

চিফ প্রসিকিউটর আরও নিশ্চিত করেন যে, এই বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যক্তিগত বিদ্বেষের স্থান নেই। কারও প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ না করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং আইনের প্রত্যাশা অনুযায়ী বিচারকার্য পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

বিচারের দীর্ঘসূত্রতা প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, চলমান বিচার প্রক্রিয়ার গতি কমার কোনো সুযোগ নেই। বরং প্রসিকিউশনের পক্ষ থেকে এই গতি আরও বাড়ানোর চেষ্টা করা হবে। তিনি বিশ্বাস করেন, দেশের সার্বিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার লক্ষ্যেই বর্তমান দলীয় সরকার কাজ করছে এবং বিচার বিভাগও সেই লক্ষ্য পূরণে সচেষ্ট থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...